ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার

২১ আগস্ট ২০২৩, ০৭:১০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
অ্যাডমিশন ফেয়ার

অ্যাডমিশন ফেয়ার © সংগৃহীত

বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডমিশন ফেয়ার ফল-২০২৩। মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রাম জেলার খুলশীর মোজাফফর নগরে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এই ফেয়ারের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

মেলায় আগতদের সুবিধার্থে, ইডিইউর প্রতিটি উদ্যোগ এবং কার্যক্রম নিয়ে আলাদা স্টল থাকবে মেলায়, যাতে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করতে পারেন। স্টলে ঘুরে ঘুরে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের নানাবিধ স্কলারশিপ, ক্যাম্পাস জব, অ্যাক্সেস একাডেমি, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, হায়ার এডুকেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্য সম্পর্কে অবগত হওয়ার সুযোগ থাকছে আগ্রহী দের জন্য।

আরও পড়ুন: এবার ‘দখলের আশঙ্কা’য় মানারাত স্কুল অ্যান্ড কলেজ

বিবিএ, এমবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইকোনমিক্স, বিএ ইন ইংলিশ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এমএ ইন ইংলিশ, এমএসসি ইন ডেটা এনালিটিক্স এন্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস, এবং মাস্টার অফ পাবলিক পলিসি এন্ড লিডারশিপ- প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন অ্যাডমিশন ফেয়ারে উপস্থিত হয়ে।

বিশেষ ছাড়ে স্পট এডমিশনের পাশাপাশি ইডিইউর বিভিন্ন অনুষদের ডিন, প্রফেসর এবং শিক্ষকদের সাথে আলাপ করার ও সুযোগ থাকছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই অ্যাডমিশন ফেয়ার।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬