বনানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

২৪ জুলাই ২০২৩, ০৮:৪৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে বাসচাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত ও আরও একজন আহত হয়েছেন। নিহত ফাতেমা খাতুন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ছাত্রী। এই ঘটনায় আহত রাবেয়া খাতুন শিফা ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী। তারা পরস্পরের মামাতো-ফুফাতো বোন।

রবিবার (২৩ জুলাই) বনানীতে চেয়ারম্যানবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় উত্তরা অভিমুখী আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাতেমা খাতুন মারা যান।

বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। বাস চালককেও আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬