মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁও ইউনিভার্সিটিতে রচনা প্রতিযোগিতা

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
এসইউতে মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

এসইউতে মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ © টিডিসি ফটো

সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) গ্রীণ রোড ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়েছে। 

সোনারগাঁও ইউনিভার্সিটি আয়োজিত ‘বাংলাদেশ ও বাঙ্গালি জাতির ইতিহাসে বায়ান্ন-এর ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অশগ্রহণ করে। এর মধ্যে প্রথম ধাপে ১০ জন শিক্ষার্থীকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। মূল্যায়িত ১০ জনের মধ্যে থেকে ৩ জনকে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এর মধ্যে প্রথম ইয়ানূর ঝুমকী, দ্বিতীয় নুসরাত জাহান বৃষ্টি ও তৃতীয় হন জিনিয়া পারভীন।

আরও পড়ুন: সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল বাশার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এসইউ’র প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের প্রফেসর মো: আল আমিন মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, এসইউ’র ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম ও রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম।

আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬