আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউআইটিএস’র বিনম্র শ্রদ্ধা

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। পুস্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহীদগণের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএসের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক শুভ দাস, সহকারী প্রক্টর মো. শামিম হোসেন, জনসংযোগ কর্মকর্তা ও বিওটি'র অফিস সেক্রেটারি মো. ওমর ফারুক-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দিনাজপুরে শীত শুরু, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে
  • ১৭ নভেম্বর ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ
  • ১৭ নভেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলার যেসব এলাকায়
  • ১৭ নভেম্বর ২০২৬
চলচ্চিত্রের সম্মিলিত প্ল্যাটফর্ম ছাড়ছেন জয় চৌধুরী
  • ১৭ নভেম্বর ২০২৬
মেনস ডে উপলক্ষে পিৎজা হাটে পুরুষ সঙ্গীর জন্য ফ্রি মিল
  • ১৭ নভেম্বর ২০২৬
দিনের শুরুটা সুন্দর করতে সকালে করুন এই ৯ যোগব্যায়াম
  • ১৭ নভেম্বর ২০২৬