ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন ২ মার্চ

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন ২ মার্চ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন ২ মার্চ © ফাইল ছবি

বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন আগামী ২রা মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তন অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের থেকে তিন কিলোমিটার দূরে ‘আফতাবনগর খেলার মাঠে’ অনুষ্ঠিত হবে। 

সমাবর্তনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২০ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের গাউন, টুপি, ট্যাসেল, উপহার সামগ্রী ও ব্যাগ নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এবারের সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২৩৫১ শিক্ষার্থীকে। আর সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক প্রদান করা হবে তিনজন শিক্ষার্থীকে। 

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী সামিয়া বিনতে হাসান; তার সিজিপিএ: ৪। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ডিগ্রিধারী সুমনা ইয়াসমিন; তার সিজিপিএ: ৩.৯৯ এবং ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের স্নাতক ডিগ্রিধারী ফারহানা হক মাহি; তার সিজিপিএ: ৩.৯৯। 

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬