রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু © প্রতীকী ছবি

রাজধানীর আজিমপুর এলাকার এক বাসা থেকে জ্যোতি ঘোষ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। জ্যোতি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

নিহতের বোন মিতা বলেন, আমি আমার বোনসহ আরও দুইজন আজিমপুর আব্দুল আজিজ রোডের এই বাসায় পাঁচ তলায় ভাড়া থাকি। আমি বাসায় ছিলাম না, অন্য রুমমেটরা এসে জ্যোতিকে অনেক ডাকাডাকি করলেও সে দরজা খুলছিল না। পরে আমাকে তারা ফোন দিলে আমিও তার ফোনে কল দিলে বন্ধ পাই। বাসায় এসে আমিও অনেক ডাকাডাকি করি তবে দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে সে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাকা মেডিকেলের নতুন ভবনে এসি বিস্ফোরণ

তিনি আরও বলেন, কেন, কী কারণে আমার বোন মারা গেছে সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। আমাদের বাড়ির নড়াইল জেলার কালিয়া থানার সুক্ত গ্রামে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে অবগত করেছি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬