সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
রেদোয়ানুল ইসলাম রূপম

রেদোয়ানুল ইসলাম রূপম © সংগৃহীত

পাবনায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেদোয়ানুল ইসলাম রূপম (২৩) নামের  এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এ ঘটনায় অমিত হোসেন (১৫) নামের আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত রুপম পাবনা পৌর এলাকার গোপালপুরের শাহপাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে। সে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। আহত অমিত পাবনা পৌর এলাকার মানিক হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইশ্বরদী থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে রাতে টেবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয় দু’জন।

আরও পড়ুন: শতভাগ পর্যন্ত ছাড়ে ভর্তি নিচ্ছে এইউবি, থাকছে চাকরির সুযোগও

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রূপমকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইশ্বরদী পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল সাংবাদিকদের বলেন, রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬