নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

২৯ ডিসেম্বর ২০২২, ০৫:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

রাজধানীর বাসা থেকে বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে মেহেদি ইসলাম ওরফে মবিন (২৫) নামের ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

মেহেদির বাবার নাম মাহমুদুল ইসলাম। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিন ভাইয়ের মধ্যে মেহেদি ছোট ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মেহেদির শোবার ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পরিবারের সদস্যরা তাকে আজ সকালে ডাকাডাকি করেন। মেহেদির কোনো সাড়াশব্দ না পেয়ে তারা প্রতিবেশীদের ডেকে আনেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন: বিষন্নতা কাটাতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন দৌড়ের আয়োজন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার …
  • ২৬ জুলাই ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকের দ্বারপ্রান্তে আরেক বাংলাদেশি …
  • ২৬ জুলাই ২০২৬
দায়িত্বের প্রথম দিনে স্মৃতিসৌধ ও শহীদ জিয়া–খালেদার সমাধিতে …
  • ২৬ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, আবহাওয়া অধিদপ্তরের…
  • ২৬ জুলাই ২০২৬
‘সবাই চলে যাচ্ছে, আমিও যাচ্ছি’—মাকে বলে বাড়ি থেকে বের হওয়া …
  • ২৬ জুলাই ২০২৬
অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও নির্যাতনের…
  • ২৬ জুলাই ২০২৬