গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৭ নভেম্বর

১৬ নভেম্বর ২০২২, ১১:২২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অক্টোবর-২২ সেশনের নবী শিক্ষার্থী ও সকল অনুষদ/বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৭ নভেম্বর থেকে  শুরু হবে। বুধবার (১৬ নভেম্বর) রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে বিষয়টি জাননো হয়েছে।

এতে বলা হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী (২৭ নভেম্বর) রবিবার থেকে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের অক্টোবর-২২ সেশনের ক্লাস শুরু হবে। 

শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগের সাথে যোগাযোগ করে রুটিন অনুযায়ী ক্যাম্পাসে এসে ক্লাসে অংশগ্রহণ করার জন্য বলা যাচ্ছে।

এদিকে, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকায় ওই অনুষদের ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়টিতে অক্টোবর-২২ সেশনের পরীক্ষা শুরু হয় গত ৩১ অক্টোবর থেকে। যার তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১২ নভেম্বর। অনেক বিভাগে ব্যবহারিক ও ভাইবা শেষ হলেও কিছু কিছু বিভাগে এখনো চলমান রয়েছে। এর মধ্যেই ২৭ নভেম্বর ক্লাস শুরুর বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।

রেকর্ড ২০০০ কোটিতে দিয়োমান্দেকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
  • ০৬ আগস্ট ২০২৬
সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬
বহিষ্কৃত ছয় নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ০৬ আগস্ট ২০২৬