বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২২

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ গণ বিশ্ববিদ্যালয়ের 

০৮ নভেম্বর ২০২২, ০৭:১৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
ফুটবলের ফাইনালে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি)

ফুটবলের ফাইনালে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২২ এর ৩য় আসরে, খেলার সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ফুটবলের ফাইনালে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি)। ৪-৩ গোলের ব্যবধানে হেরে রানার্সআপ গতবারের চ্যাম্পিয়না। এবং নতুন চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মঙ্গলবার (০৮ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় সকাল ১০ টায়।

আরও পড়ুন: দেশসেরা ঢাবি-বুয়েট-নর্থ সাউথ

প্রথমার্ধ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও গোলশূন্য থাকে উভয় দল। এসময় গণ বিশ্ববিদ্যালয় দুইটি সুযোগ ও ড্যাফোডিল একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও দুইদল বেশকিছু সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত খেলা পেনাল্টি শুটআউটে গড়ায়। টাইব্রেকারে ১ম এবং ৪র্থ গোল মিস করে গণ বিশ্ববিদ্যালয়। এবং ৩য় গোল মিস করে ড্যাফোডিল। যার ফলে ৪-৩ গোলের মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন হয় এই বেসরকারি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরে দেশের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ নিচ্ছেন। 

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬