ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ

৩০ অক্টোবর ২০২২, ০৩:১৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি © সংগৃহীত

সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইরাসম্যাচ ল্যাব উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ভালো পড়ালেখা হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অবদান রাখছেন।

আরও পড়ুন: এক শিফটে চলবে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তিনি আরও বলেন, সব সময় ইউরোপীয় ইউনিয়ন যেকোনো বিষয়ে বাংলাদেশের পাশে রয়েছে। এছাড়া বাংলাদেশের সব বিষয়ে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন।

ল্যাব উদ্বোধন শেষে তিনি একটি সেমিনারে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এসএম মাহবুবুল হক মুজুমদার, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ড. মোহাম্মদ ফখরে হোসেনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬