শিক্ষার্থীরা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে: শিক্ষামন্ত্রী

২৯ অক্টোবর ২০২২, ০৫:২৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ইউআইটিএস এর নবীনবরণ

ইউআইটিএস এর নবীনবরণ © টিডিসি ফটো

শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে, বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে-বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর বারিধারার মধ্য-নয়ানগরস্থ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ইউআইটিএস বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষা ক্ষেত্রে স্বপ্ন, সাধ ও সাধ্যের সমন্বয় সাধনের লক্ষে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সুফি সাহেব একজন ভিশনারি মানুষ। তিনি নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে পছন্দ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, তিনি শিক্ষার্থীদেরকে বিখ্যাত মনীষীদের স্বপ্ন ধারণ করার জন্য এ বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমাবর্তনে যথাক্রমে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এ পি জে আবদুল কালাম এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার তুন ড. মাহাথির বিন মুহাম্মদকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন।

আরও পড়ুন:  বিনাখরচে তুরস্কে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী, ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য রত্নগর্ভা তাহমিনা রহমান এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক জনাব মোহাম্মদ আলী হোসেন।

নবীনবরণ অনুষ্ঠানের আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও স্যার এ এফ রহমান হলের সিটিং প্রভোস্ট এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক।

এছাড়াও, অনুষ্ঠানের আহ্বায়ক ও বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসী, সুপ্রীমকোর্টের বিজ্ঞ আইনজীবী, ইউআইটিএস-এর আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ইয়াছিন আলী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী দাবি ইরানের
  • ১৩ মার্চ ২০২৬
পায়ুপথে অর্ধকোটি টাকার স্বর্ণের বার, পাঁচারকারী আটক
  • ১৩ মার্চ ২০২৬
ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
  • ১৩ মার্চ ২০২৬
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081