প্রাইম ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

২২ অক্টোবর ২০২২, ০৯:২৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
নবীনবরণ অনুষ্ঠিত

নবীনবরণ অনুষ্ঠিত © টিডিসি ফটো

প্রাইম ইউনিভার্সিটির ‘ফল সেমিস্টার-২০২২’ এর নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারী জেনারেল মো: আশরাফ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ট্রেজারার ফিরোজ মাহমুদ হোসেন, বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য মীর শাহাবুদ্দিন ও আছিয়া জামান।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, আবেদন শুরু ১ নভেম্বর

অনুষ্ঠানে নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির রেজিস্ট্রার এম এ জব্বার। এছাড়াও নবাগত ছাত্রছাত্রীদের পক্ষ হতে দুজন শিক্ষার্থী এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে তাদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদেরকে উপযুক্ত ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি প্রতিযোগিতামূলক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ছাত্র-ছাত্রীদের তৈরি হওয়ার উপর জোর দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারী জেনারেল মো: আশরাফ আলী ছাত্রছাত্রীদের সময়ের সর্বোচ্চ সৎ ব্যবহার করে আগামী দিনে দেশের নেতৃত্ব দানের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার হাওলাদার, রেজিস্ট্রার এম এ জব্বার, ট্রেজারার মো: হুমায়ুন কবির লস্কর, আইন বিভাগের ডিন অধ্যাপক ড. আব্দুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নাসিম আঞ্জুম, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম আরশাদ আলী, , পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আশরাফ আলী। অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ নবাগত ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬