ওএসএল ফার্মায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

২৪ জুলাই ২০২৬, ১০:১৫ AM
ওএসএল ফার্মা লিমিটেড

ওএসএল ফার্মা লিমিটেড © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওএসএল ফার্মা লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইলেক্ট্রোলাইট, প্যারেন্টেরাল নিউট্রিশন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-আলসার, এনএসএআইডি, অ্যান্টিমাইগ্রেন, অ্যান্টিহিস্টামিন, অ্যানালজেসিক, ভিটামিন ও সাপ্লিমেন্টসহ বিভিন্ন থেরাপিউটিক পণ্যের বাজার সম্প্রসারণের জন্য মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে।

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও)

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্নকারীরা অগ্রাধিকার পাবেন, বয়স সর্বোচ্চ ৩৩ বছর।

অন্যান্য যোগ্যতা: আত্মপ্রণোদিত, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে, বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে, বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে, ফার্মাসিউটিক্যাল বিক্রয় খাতে ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকতে হবে।

কাজের দায়িত্ব: দেশের বিভিন্ন স্থানের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা, পণ্যের তথ্য কার্যকরভাবে উপস্থাপন করে প্রেসক্রিপশন তৈরি করতে সহায়তা করা, প্রতিষ্ঠানের বিক্রয় ও প্রেসক্রিপশন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা।

সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা, উন্নত কর্মপরিবেশ, বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, কর্মদক্ষতার ভিত্তিতে ক্যারিয়ার উন্নয়নের সুযোগ।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: মানবসম্পদ বিভাগ বরাবর হাতে লেখা আবেদনপত্র, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি, জন্মনিবন্ধন সনদ এবং ওয়ার্ড কাউন্সিলর/চেয়ারম্যান সনদ।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময়সূচি: ১ আগস্ট ২০২৬ (শনিবার), সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

ঢাকা: ৩৭, সেগুনবাগিচা, ঢাকা (কেন্দ্রীয় কচি কাঁচার মেলার পাশে)

বরিশাল: কাজল মঞ্জিল, ১৪৬/১, জর্ডান রোড (বরিশাল জেলা স্কুলের বিপরীতে), বরিশাল

আরও পড়ুন : অফিসার নিয়োগ দিচ্ছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস

চট্টগ্রাম: ১৮/এ (৫ম তলা), মেহেদীবাগ, চট্টগ্রাম (চট্টেশ্বরী মোড়ের পাশে)

খুলনা: হাউস নং-০২, প্রথম তলা, বি কে রায় রোড, দৌলতপুর মিল মোড়, পুলিশ ফাঁড়ির পাশে, খুলনা

রাজশাহী: হোল্ডিং নং-৮২৭/১, বকির মোড়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রোড (রেললাইনের পাশে), রাজশাহী

ময়মনসিংহ: হাউস নং-৫৭/৩/১, (নিহারিকা)-১ম তলা, গংসার মোড়, মাসকান্দা, ময়মনসিংহ

সিলেট: ৬৯ শোভেচ্ছা হাউজিং এস্টেট রোড, হাউস নং-৯১২, আম্বরখানা, সিলেট

রংপুর: হাউস নং-০০২৩/০২, আর কে রোড (টেক্সটাইল মোড়), সাতগাড়া, রংপুর-৫৪০০।

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬