নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবারে একজনের কারাদণ্ড

০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ PM
নকল সার ও কীটনাশকের কারখানায় অভিযান

নকল সার ও কীটনাশকের কারখানায় অভিযান © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জ বাজারে নকল সার ও কীটনাশকের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি। শনিবার ভোর থেকে বেলা পৌনে ১১ পর্যন্ত অভিযানে দুটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।

জানা যায়, উপজেলার শিবগঞ্জ গ্রামের মৃত মোতার হোসেনের মৃত্যুর পর এস ডি এগ্রোভেট নামে পৃথক দুটি কারখানা তার দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন চালাতো। তারা কৃষকদের সঙ্গে প্রতারণা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নকল সার-কীটনাশকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এস ডি এগ্রোভেটের মালিক মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত না থাকায় তার স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় অপরাধের দায়ে দুই ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই নামের আরেকটি কারখানা চালানোয় তার ভাই মো. দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, তাদের বরুণ, জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক বানানোর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাদের অনুমোদন প্রাপ্ত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। 

সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, প্রতিষ্ঠান দুটি মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950