এটিবি জবসের উদ্যোগ

নারী কর্মসংস্থানে ‘উইমেনস জব ফেয়ার’, অংশ নিলেন হাজারের বেশি চাকরিপ্রার্থী

২৪ জুন ২০২৬, ০৭:৪৭ PM
উইমেনস জব ফেয়ার-২০২৬

উইমেনস জব ফেয়ার-২০২৬ © সৌজন্য প্রাপ্ত

নারীদের কর্মসংস্থান, ক্যারিয়ার বিকাশ এবং পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করতে এটিবি জবস প্রেসেন্টস ‘উইমেনস জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন রাজধানীর গুলশানের এলিট কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়। মেলাটি সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।

আয়োজনটির টাইটেল পার্টনার হিসেবে ছিল ‘ক্যারিয়ার হাব–পাওয়ার্ড বাই ব্র্যাক’ এবং ওম্যান এমপাওয়ারমেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল এসএমসি। আয়োজকরা বলছেন, এ মেলায় ৫ হাজারের বেশি নারী চাকরিপ্রার্থী এবং দেশি-বিদেশি ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উইমেনস জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আড়ং, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি, এসটিএস গ্রুপ, সাজিদা ফাউন্ডেশন, আইফার্মার, সিনজেনটা বাংলাদেশ, কিউএ হারবার লিমিটেড, হামীম গ্রুপ, গেট লেভারেজ, অগমেডিক্স বাংলাদেশ, আরাজ বাংলাদেশ, জব বুস্টার বাংলাদেশ, জেনভ বিপিও, ফাইবার হোম, ওয়েন্ড, ওয়ান্ডার ওম্যান, সানম্যান গ্রুপ, নিপ্পন কোয়েই বাংলাদেশ লিমিটেড এবং জৌলুস পাওয়ার লিমিটেড। 

পাশাপাশি ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে জেট্রো, জেবিসিসিআই, কিমোনোভা, ব্রিওনা, জয়া স্যানিটারি ন্যাপকিন, এসএমসি প্লাস এবং তাকুমি–অ্যা জাপানিজ রেস্টুরেন্ট।

জানা যায়, উইমেনস জব ফেয়ারে অনেক প্রতিষ্ঠান নারী ট্যালেন্ট নিয়োগ নিয়েছে। চাকরির সুযোগের পাশাপাশি মেলায় ক্যারিয়ার পরামর্শ, সরাসরি সাক্ষাৎকার, বিভিন্ন কর্মশালা, পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং বিশেষ এক্সপেরিয়েন্স জোনসহ নানা সুবিধা ছিল। অংশগ্রহণকারীরা জাপানের ঐতিহ্যবাহী কিমোনো পরিধানের অভিজ্ঞতা, জাপানি খাবার, সেলফি কর্নার এবং ব্রেস্টফিডিং জোনসহ নানা সুবিধা পেয়েছে। 

আয়োজকদের মতে, বাংলাদেশের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং দক্ষ নারী পেশাজীবীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এই আয়োজন দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।  

বসুন্ধরা থেকে আসা এআইইউবিতে অধ্যয়নরত শিক্ষার্থী মিপু আকতার বলেন, আমাদের বাংলাদেশে নারীরা পিছিয়ে আছে। এ ধরনের প্রোগ্রাম হওয়ার কারণে আমরা বুঝতে পারছি, কোথায় কোথায় নারীদের চাকরি রয়েছে। এসব আয়োজন করতে থাকলে নারীরা সামনে এগিয়ে যাবে। 

বাড্ডা থেকে আসা চাকরিপ্রার্থী তৃষা আকতার বলেন, এ ধরনের জব ফেয়ারে আসতে পেরে সত্যই ভালো লেগেছে। বিশেষ করে, নারীদের জন্য এমন জবস ফেয়ারের আয়োজন বেমি বেশি করা জরুরি। নারীদের সামনে উঠে আসতে হবে। আমাদের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানাই।

এটিবি জবস এর চীফ টেকনোলোজিস্ট অফিসার মাজহারুল ইসলাম বলেন, এবারের ফেয়ারে অনেক মানুষ হয়েছে। আমাদের বড় প্রস্ততি ছিল। কিন্তু এতো মানুষ দেখে মনে হচ্ছে প্রস্তুতি আরো বেশি নেওয়ার দরকার ছিল। সে দিক থেকে আমাদের আয়োজনটি সফল হয়েছে।

হৃত্বিক-প্রীতি জিন্তা-অরিজিৎরা সমর্থন দিলেও চুপ সালমান-শাহর…
  • ২১ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আবেদন ২৭ …
  • ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত মার্তিনেজের
  • ২১ জুলাই ২০২৬
জাবির মেডিকেল সেন্টার থেকে ২১ দিনে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ
  • ২১ জুলাই ২০২৬
রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চা…
  • ২১ জুলাই ২০২৬
ককরোচ আন্দোলনে গুরুতর আহত সেই তরুণীর অবস্থা সংকটাপন্ন   
  • ২১ জুলাই ২০২৬