বড় নিয়োগ বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, পদ ৭০, সরাসরি মৌখিক পরীক্ষা ১৭ জানুয়ারি

০৯ জানুয়ারি ২০২৬, ১২:১৬ PM
এরিয়া ইনচার্জ নিয়োগে আবেদন চলছে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে

এরিয়া ইনচার্জ নিয়োগে আবেদন চলছে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এরিয়া ইনচার্জ টু জুনিয়র এরিয়া ম্যানেজার’ পদে ৭০ কর্মী নিয়োগে ৬ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ জানুয়ারি সকাল ১০টায় সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড;

পদের নাম: এরিয়া ইনচার্জ টু জুনিয়র এরিয়া ম্যানেজার;

পদসংখ্যা: ৭০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: ২৪,০০০-৩০,০০০ টাকা;

আরও পড়ুন: যমুনা গ্রুপে বড় নিয়োগ, পদ ৫০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, মোটরসাইকেল জ্বালানি বিল, চিকিৎসাসেবা সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে (মোটরসাইকেল না থাকলে সাক্ষাতকারে অংশগ্রহণ করা যাবে না);

*উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে;

*FMCG-তে এরিয়া সেলস/টেরিটরি সেলসে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য;

আরও পড়ুন: সেলস অফিসার নিয়োগ দেবে ডেকো ফুডস, পদ ২৯, আবেদন এইচএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ঠিকানা সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাতকারে অংশগ্রহণ করতে হবে; 

সাক্ষাৎকারের স্থান—

আগ্রহী প্রার্থীগণকে ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের ফটোকপিসহ ১৭ জানুয়ারি আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭ ঠিকানায় উপস্থিত থাকতে হবে;

সাক্ষাৎকারের তারিখ: আগামী ১৭ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা;

কাজের ক্ষেত্র-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬