সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ম্যাটাডোর বলপেন, আবেদন শেষ ৫ ডিসেম্বর

২৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ PM
সিনিয়র এক্সিকিউটিভ/সহকারী ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রিজে

সিনিয়র এক্সিকিউটিভ/সহকারী ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রিজে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি এইচআর বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/সহকারী ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৬ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ নভেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড;

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/সহকারী ম্যানেজার;

বিভাগ: এইচআর;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের সুবিধা, উৎসব ভাতা বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: আজিমপুর, ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*এইচআরআইএস সিস্টেম পরিচালনায় দক্ষতা (উপস্থিতি, ছুটি, বেতন ইন্টারফেস ইত্যাদি) থাকতে হবে;

*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ ডিসেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

জয়ের পর সেই জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের
  • ৩০ জুন ২০২৬
জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা প্যারাগুয়ের
  • ৩০ জুন ২০২৬
সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯
  • ৩০ জুন ২০২৬
নবম পে স্কেলের গেজেট জুলাইয়ে, সর্বোচ্চ বেতন বাড়বে কত শতাংশ?
  • ৩০ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে সমতায় ফিরল মরক্কো
  • ৩০ জুন ২০২৬
সন্তান হারানোর বেদনা নিয়ে মাঠে নেমে গোল করলেন কোডি গাকপো
  • ৩০ জুন ২০২৬