১০ পদে নিয়োগ দিচ্ছেন আজহারী, দেওয়া হবে যেসব সুবিধা

২৬ জুলাই ২০২৫, ০১:৩৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
ড. মিজানুর রহমান আজহারী

ড. মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

নিজের প্রতিষ্ঠান হাসানাহ ফাউন্ডেশনের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। 

ড. মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্টে বলেন, ‘একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে হাসানাহ ফাউন্ডেশন। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে আমরা বহুমুখী ও কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর এই মহৎ উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজন স্বপ্নবাজ ও উদ্যমী একঝাঁক নতুন মুখ। সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে তাই যুক্ত হোন হাসানাহ ফাউন্ডেশনে।’

যে পদগুলোতে আবেদন করা যাবে 

১. অফিস ইন-চার্জ, ২. অ্যাকাউন্টস অফিসার, ৩. সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর, ৪. মক্তব কো-অর্ডিনেটর, ৫. কারিকুলাম ডেভেলপার, ৬. ভিডিও এডিটর, ৭. ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান, ৮. ক্রিয়েটিভ ডিজাইনার, ৯. কন্টেন্ট রাইটার, ১০. রিসিপশনিস্ট।

মাসিক বেতন ও অন্যান্য সুবিধা 

এসব পদে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত (পদ ও কাঙ্ক্ষিত অভিজ্ঞতার ভিত্তিতে) মাসিক বেতনের পাশাপাশি আরও থাকছে : ১. দুটি ঈদ বোনাস, ২. একটি পারফরম্যান্স বোনাস, ৩. বাৎসরিক ইনক্রিমেন্ট, ৪. প্রভিডেন্ড ফান্ড, ৫. প্রমোশন।

আবেদনের সময়সীমা: ২৫ জুলাই থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন। আজহারীর ফেসবুক পেজে দেয়া সংশ্লিষ্ট পোস্টের কমেন্টে সংযুক্ত লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন...

ট্যাগ: চাকরি
স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬