এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ গ্রুপ, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ দেবে নানা সুবিধা

৩০ জুন ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৩৫ PM
এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজে

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাডমিন (হাইজিন) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে রবিবার (২৯ জুন) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৬ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: অ্যাডমিন (হাইজিন);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন স্নাতক পাসেই

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, এলএফএ বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৬ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ধামরাই, ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: যমুনা গ্রুপ নিয়োগ দেবে অফিসার, আবেদন স্নাতক পাসেই

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ জুলাই ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬