ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা পাঠানোর নির্দেশ

১৫ জুলাই ২০২৩, ০৮:৩৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সারাদেশের মোট ৬৫ হাজার ৫৯৩টি প্রাথমিক বিদ্যালয় করয়েছে। এরমধ্যে অনেক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানা গেছে। সেকল ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন এবং অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের প্রয়োজন রয়েছে- এমন বিদ্যালয়ের তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে বিদ্যালয়ের তালিকা পাঠাতে হবে।

গত ১২ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সারাদেশের সকল জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: চার ধরনের কাগজে হবে এমপিও, সরাসরি আবেদন যাবে অধিদপ্তরে

চিঠিতে বলা হয়, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে- সারাদেশে বিপুল সংখ্যক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবন রয়েছে। তাছাড়া বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবনের প্রয়োজনীয় অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য সরকার একটি নতুন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে।

এই প্রকল্প গ্রহণের পূর্বে সারাদেশে যেসকল বিদ্যালয়ে জরাজীর্ণ/ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং পাঠদানের জন্য অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। সে সকল বিদ্যালয়ের তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এসব তথ্য জরুরি ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য বলা হলো।

চিঠিতে আরও বলা হয়, আগামী ২৫ জুলাইয়ের মধ্যে সফট কপি এবং হার্ড কপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পৌঁছতে হবে।

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬