একই নাম-ঠিকানা, কোড একাধিক—৪৭ স্বতন্ত্র ইবতেদায়ীর ব্যাখ্যা চাইল বোর্ড, তালিকা দেখুন এখানে

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি ফটো

একাধিক কোড ব্যবহার করে একই নাম-ঠিকানায় থাকা ৪৭টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধানকে ডেকেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার মাদ্রাসা বোর্ডের পরিদর্শক মো. নূরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তালিকায় থাকা ১ থেকে ২৫ পর্যন্ত মাদ্রাসা প্রধানকে আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার)  এবং ২৬ থেকে ৪৭ পর্যন্ত মাদ্রাসা প্রধানকে আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫০৪ নম্বর কক্ষে সকাল ১০টায় উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত তালিকা অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ি প্রধান শিক্ষকদের বোর্ডে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান বা শুনানীতে অংশ নিতে হবে। অন্যথায় একই নামের একাধিক কোড গ্রহণকৃত উভয় প্রতিষ্ঠানের অনলাইন/অফলাইনের সকল কার্যক্রম স্থগিত করে রাখা হবে।

তালিকা দেখুন এখানে 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেকর্ড যাচাই করে দেখা যায়, সংযুক্ত তালিকায় বর্ণিত কোডভুক্ত মাদ্রাসাসমূহের নাম, জেলা ও উপজেলা একই পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ একই উপজেলায় একই নামে একাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আলাদা আলাদা কোড গ্রহণ করেছে। একই নামের কারণে তালিকায় বর্ণিত মাদ্রাসা প্রধানকে বর্ণিত কাগজপত্র ও লিখিত বক্তব্যসহ মাদ্রাসা পরিদর্শক মো. নূরুল ইসলামের দপ্তরে উপস্থিত ব্যাখ্যা প্রদান/শুনানীতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬