প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

১৮ ডিসেম্বর ২০২২, ০২:২৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটাে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত আদেশ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ছুটির তালিকায় যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশের জন্য ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে। তবে চলতি বছর এই ছুটি বাতিল করা হয়েছে।

ছুটি বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর, ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো। তবে যিশু খ্রিষ্টের জন্মদিনের (বড় দিন) ছুটি বহাল থাকবে।

‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬