প্রাথমিকের কর্মকর্তা-কর্মচারীদের শালীনতা বজায় রাখার নির্দেশ

০২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৬ PM

© লোগো

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীদের শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। অফিসিয়াল ড্রেস কোড না মেনে ভার্চুয়াল সভা ও ও কর্মশালায় অংশ নেওয়ার কারণে এই নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি এই নির্দেশনা জারি করে সকল পরিচালক, বিভাগীয় উপ-পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসন বিভাগের জারি করা ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ড্রেস কোড অনুসরণ না করে ক্যাজুয়াল পোশাক পরিধান করে দফতরে এবং বিভিন্ন ভার্চুয়াল সভা/কর্মশালায় অংশ নিচ্ছেন। দফতর ও সভা, কর্মশালা চলাকালীন তাদের অবস্থান ও কথা বলাসহ বিভিন্ন আচরণে দাফতরিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে। ফলে দাফতরিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এই পরিস্থিতিতে দাফতরিক সকল ক্ষেত্রে ড্রেস কোড অনুসরণ এবং আচরণে শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনার কথা বলা হয় চিঠিতে।

শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬