তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি

ASPR Baseline Survey-এর তথ্য সংগ্রহের জন্য নির্ধারিত প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে IPEMIS সিস্টেমে এন্ট্রি করে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ জন্য IPEMIS-এ ‘ASPR Baseline Survey Data Collection 2026’ নামে নতুন একটি মডিউল যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবেশন ও মূল্যায়ন) মোহাম্মদ রাকিব উদ্দিন স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে নির্ধারিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি ও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ASPR Baseline Survey-এর জন্য নির্ধারিত প্রাথমিক বিদ্যালয়গুলোর তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এ উদ্দেশ্যে IPEMIS সিস্টেমে ‘ASPR Baseline Survey Data Collection 2026’ নামে নতুন মডিউল সংযোজন করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে IPEMIS সিস্টেমে অনলাইনে প্রবেশ করে ‘জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন’ মডিউলে যেতে হবে। এরপর ‘ASPR Baseline Survey Data Collection 2026’ মডিউলে প্রবেশ করে তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করতে হবে। তথ্য এন্ট্রি শেষ হলে তা ‘সাবমিট’ করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট ক্লাস্টার সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তদারকি করে নির্ধারিত বিদ্যালয়গুলোর তথ্য এন্ট্রি নিশ্চিত করতে বলা হয়েছে।

অফিস আদেশে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ ও এন্ট্রির কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬