প্রাথমিকের শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

২২ জুলাই ২০২৬, ১১:১৯ PM
বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়

বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি ফটো

নওগাঁর বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলার পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

জানা যায়, শিক্ষক রবিউল ইসলাম ৫ম শ্রেণির ক্লাসে পাঠদান করা ছিলেন। পাঠদান করানোর সময় এক শিক্ষার্থীকে পড়া জিজ্ঞাসা করতে সে জানায় পড়া হয়নি। এমতাবস্থায় সে ওই শিক্ষার্থীকে বেত দিয়ে বেধড়ক মারতে শুরু করেন। এতে ওই শিক্ষার্থী আহত হয়েও বাড়িতে কিছুই জানায়নি। 

গত দুই দিন বাসায় ঘুমাতে গিয়ে সে ঘুমাতে না পেরে চিৎকার করলে তার অভিভাবক তাকে প্রশ্ন করলে এই ঘটনা তাদের খুলে বলে। এরপর শিক্ষার্থীর অভিভাবক অভিযুক্ত ওই শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন। একই অভিযোগ তুলেন ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও। এ ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত ওই শিক্ষক গত দুইদিন যাবৎ ছুটিতে আছেন।

একাধিক অভিভাবক জানান, শিক্ষক রবিউল ইসলাম আজকে নতুন নয় তার বিরুদ্ধে ইতিপূর্বে এমন অভিযোগ আরও রয়েছে। আমরা এর শাস্তির দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি দুই একটা মার দিয়েছি। কারণ আমি স্কুলেই তাদের কোচিং করাই। কিন্তু মারটা একটু বেশি হয়ে গেছে তাই তার দাগ পড়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সুদর্শন বলেন, আমরা ম্যানেজিং কমিটিসহ বসে বিষয়টি তিন হাজার টাকা দিয়ে আপোস করার কথা বলেছি। যা প্রক্রিয়াধীন রয়েছে। 

জানতে চাইলে বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬