‘আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার’

২৯ মে ২০২৬, ০২:৫৪ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © টিডিসি সম্পাদিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয় কোচিং। ইউনিভার্সিটি সিস্টেমটা তৈরি হয় দুটো কাজ করবার জন্য। একটা হল নতুন জ্ঞান সৃষ্টি করা, তারপর জ্ঞান ছড়িয়ে দেয়া। এ দুটো সাইমলটেনিয়াসলি করার জন্য ইউনিভার্সিটি তৈরি হয়। তারপর শতক্ষণিক বছর আগে কিছু জায়গায় এটা মডিফাই করা হয় যে আচ্ছা সব ইউনিভার্সিটি তো আসলে ভালো ইউনিভার্সিটি না, কিছু ইউনিভার্সিটি আসলে কোচিং সেন্টার। কিন্তু ওরা নিজেদের ইউনিভার্সিটি বলতে চায়। তাহলে চলো ওদের জন্য একটা নতুন নামকরণ করি। লাস্ট ৪০-৫০ ইয়ার্স এটাকে নামকরণ করা হয় টিচিং ইউনিভার্সিটি। এটা আসলে কোচিং ইউনিভার্সিটি।’

সম্প্রতি ‘SameerScane’কে দেওয়া এক পডকাস্টে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় তার সহধর্মিণী ব্যারিস্টার রাশনা ইমামও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো এই সেইম কোচিং ইউনিভার্সিটি, আমি বলি কোচিং সেন্টার আসল নাম হলো টিচিং ইউনিভার্সিটি। এগুলো টিচিং ইউনিভার্সিটি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম নিয়েও সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যখন অরিজিন হয় তখন আইডিয়াটা ছিল যে এটা রূপান্তরিত হবে প্রপার ইউনিভার্সিটিতে। আনফরচুনেটলি এটা রূপান্তর হয়নি। আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটি- ব্র্যাক ইউনিভার্সিটি যে পরিমাণ গবেষণা করে তার কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না। যেখানে ঢাকা ইউনিভার্সিটি স্টেট সাবসিডাইজড। ঢাকা ইউনিভার্সিটিতে ১০০ উপরে মেজর (বিভাগ) আছে যেগুলো সার্টিফিকেট প্রদান করে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রশংসা করে তিনি বলেন, ‘সেই জায়গা থেকে ব্র্যাক এবং নর্থ সাউথ দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের ডিপার্টমেন্ট আছে বোধহয় ছয়টা কি সাতটা। তারা অনেক বেশি মানে বাই মার্জিনস, বেশি গবেষণা করে।’

গবেষণাপত্রে প্লেজারিজমের অভিযোগ তুলে ববি হাজ্জাজ বলেন, ‘ঢাকা ইউনিভার্সিটি গবেষণা তো করেই না, যা দুই একটা পাবলিশ পাবলিশ করে পুরাই প্লেজারাইজড। মানে ফুল প্লেজারাইজড।  বিগত দিনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হয়েছে। ফুল পেপার প্লেজারাইজ করে নিজেরাই নিজেদের বিশ্ববিদ্যালয়ে পাবলিশ করেছে। বিদেশি কোন ভালো জার্নাল তো পাবলিশ করবে না। নিজেদের বিশ্ববিদ্যালয় জার্নালি পাবলিশ করেছে। ধরা পড়েছে, ধরা পড়ার পর প্রমোশন পেয়েছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।’

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অতীতের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গও টানেন তিনি। ববি হাজ্জাজ বলেন, ‘একটা ভিসি বলেছিল না, ওই যে ১০ টাকায় চা, সিঙ্গারা, সিগারেট পাওয়া যায় বলেছিলেন, আমি এখন ভালো মনে করতে পারছিনা। ঢাকা ইউনিভার্সিটি আসলে ওই কোয়ালিটির রয়ে গেছে। লোকজন মন খারাপ করবে আমার কথা শুনে। বাট দ্যাট দ্য কেইস।’

তবে সমালোচনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্নত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমি এই কথাগুলো বলছি কারণ এখান থেকে শিক্ষা নিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটি আমাদের স্ট্রেট রিসোর্স, আমাদের এটাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে এটা আর কোচিং সেন্টার না থাকে। ১০ টাকার চা-সিঙ্গারার স্টেশন না হয়। এটা আসলেই প্রোপার একটা বিশ্ববিদ্যালয় হয়। সেটা আমদের করতে হবে।’

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9