প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপের খবর জানতে চায় অধিদপ্তর

০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ PM
প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিতরণ করা ওয়ালটন ল্যাপটপগুলো বর্তমানে কী অবস্থায় আছে, সে বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য এক্সেল শিটের সফটকপি আকারে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি ৪) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ খ্রিষ্টাব্দ ও ২০২৫ খ্রিষ্টাব্দে বিতরণ করা ওয়ালটন ল্যাপটপের এর ওয়ারেন্টিকাল তিন বছর। বিদ্যালয়ে বিতরণ করা এ ল্যাপটপগুলো অচল হলে তা জরুরি ভিত্তিতে ওয়াল্টনের সার্ভিস সেন্টারের মাধ্যমে সচল করা প্রয়োজন। যে বিদ্যালয়ে ওয়ালটন ল্যাপটপ অচল রয়েছে তা ছক মোতাবেক আগামী ১৫ জানুয়ারির মধ্যে এক্সেল শীটের সফটকপি (সকল উপজেলার তথ্য একীভূত করে) [email protected] এ পাঠাতে হবে।

ছকে যেসব তথ্য দিতে হবে তা হলো- বিভাগ, জেলা, উপজেলা, IPEMIS অনুযায়ী স্কুল কোড, প্রতিষ্ঠান বা বিদ্যালয়ের নাম ও মন্তব্য।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬