সাউন্ড গ্রেনেডে নয়, সহকারী শিক্ষিকা ফাতেমা অসুস্থতার জন্য মারা গেছেন: গণশিক্ষা উপদেষ্টা

১৮ নভেম্বর ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, ০৬:১৪ PM
গণশিক্ষা উপদেষ্টা ও মারা যাওয়া প্রাথমিকের সহকারী শিক্ষিকা

গণশিক্ষা উপদেষ্টা ও মারা যাওয়া প্রাথমিকের সহকারী শিক্ষিকা © ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার নানা রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। সাউন্ড গ্রেনেডে আহত হয়ে মারা যাওয়ার খবরটি সঠিক নয়।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্য ডেইলি ক্যাম্পাসের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করেছি। নিহতের পরিবারকে আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাতেমা আক্তার চাঁদপুরে মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার, সহকর্মী ও স্থানীয় সূত্র জানায়, ৮ নভেম্বর সহকারী প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের জন্য ঢাকার শাহবাগ এলাকায় সহকর্মীদের সঙ্গে কলম সমর্পণ অনুষ্ঠানে কিছুটা শারীরিক অসুস্থতা নিয়েই যোগ দেন শিক্ষক ফাতেমা আক্তার। সেখানে পুলিশের সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে ‘আতঙ্কিত হয়ে’ আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।

তীব্র মাথাব্যথা ও হাত-পাব্যথা অনুভূত হয় তার। বেড়ে যায় শ্বাসকষ্ট। স্বজনেরা তাকে ঢাকার মিরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টায় তিনি মারা যান। রাতেই জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

চাপাতি-ককটেলসহ ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের ‘গুলির…
  • ১০ নভেম্বর ২০২৬
গত ১৭ বছরে যাচাই ছাড়াই বিশ্ববিদ্যালয় অনুমোদনের ফল উচ্চশিক্ষ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ চাপায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের
  • ১০ নভেম্বর ২০২৬
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে লঘুচাপ
  • ১০ নভেম্বর ২০২৬
দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950