জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফরম পূরণের সময় বাড়ল

১৯ অক্টোবর ২০২৫, ১১:৫৫ AM
পরীক্ষায় ক্ষুদে শিক্ষার্থীরা

পরীক্ষায় ক্ষুদে শিক্ষার্থীরা © সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর অনলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করা যাবে এবং ২৩ অক্টোবর পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ থাকবে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আগামী ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখও ২৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানপ্রধান বিষয়টি নিশ্চিত করবেন। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই ফরম পূরণের আবেদন গ্রহণ করা হবে না।

britti

২৩১৮ কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলন শ…
  • ২৮ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ভর্তির খুঁটিনাটি
  • ২৮ নভেম্বর ২০২৬
ওয়াশিংটন বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ
  • ২৮ নভেম্বর ২০২৬
ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় …
  • ২৮ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৮ নভেম্বর ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরিতে ২ লাখ ছাড়াল
  • ২৮ নভেম্বর ২০২৬