৭ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে অভিনন্দন

০৩ জানুয়ারি ২০১৯, ০৪:৪৬ PM

© সংগৃহীত

টানা ৭ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু হেনা মোস্তফা কামালসহ মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ফুলবাড়ী-পার্বতীপুর-এ দুই উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসন থেকে ১৯৮৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ৭ বার এই আসনে নৌকা প্রতীকে জয় উপহার দিয়েছেন এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। টানা সপ্তমবার জয়ের পথে এডভোকেট মোস্তাফিজুর রহমান।

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ
  • ২৬ নভেম্বর ২০২৬
জার্মানিতে উচ্চশিক্ষা: যাওয়ার আগে যে ৯টি বিষয় জানা জরুরি
  • ২৬ নভেম্বর ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই নতুন সচিবালয়ের ভিত্তি…
  • ২৬ নভেম্বর ২০২৬
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প…
  • ২৬ নভেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১
  • ২৬ নভেম্বর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার গন্তব্য এশিয়া, কিউএসের তালিকায় সেরা ১০ এ…
  • ২৬ নভেম্বর ২০২৬