নারীর প্রতি সংবেদনশীলতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে: প্রতিমন্ত্রী রুমানা আলী

০৬ মার্চ ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
‘ডিপ্লোমেটিক করসপনডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ডি-ক্যাব)’ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠান

‘ডিপ্লোমেটিক করসপনডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ডি-ক্যাব)’ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠান © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুর কোমল মনে মা ও মেয়েদের  প্রতি সৌহার্দ্য,  সম্প্রীতি, সংবেদনশীলতা, শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত করার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘ডিপ্লোমেটিক করসপনডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ডি-ক্যাব)’ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

রুমানা আলী  বলেন, নারীর জন্য বিনিয়োগ বাড়াতে হবে, এ বিনিয়োগ তার আর্থিক ক্ষমতা সৃষ্টি করবে এবং এর মাধ্যমে সিদ্ধান্তগ্রহণে নারী সক্ষমতা অর্জন করবে। 

সংগঠনের সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন, লেখক শামীম আজাদ, ডি-ক্যাব সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু প্রমুখ বক্তৃতা করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬