মাহমুদুর রহমান মান্নার ওপর হামলা

১৯ অক্টোবর ২০২০, ০৮:০৫ PM

© সংগৃহীত

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কবীর হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি।

বিবৃবিতে দাবি করা হয়েছে, সোমবার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিকাল ৫টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালায়। রামদা, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়।

বিবৃতিতে বলা হয়, হামলায় নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার, যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান মুন্নাসহ ৩০-৩৫ জন নেতাকর্মী আহত হন হয়েছেন। এ সময় মাহমুদুর রহমান মান্নার ব্যবহৃত গাড়িসহ অন্যান্য গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করা হয়।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার গণমাধ্যমকে বলেন, দলের আহ্বায়ক মাহমুদুর রহমানকে মঞ্চে মানব ঢাল সৃষ্টি করে রাখা হয়েছিল। তারপরও তাকে রামদা দিয়ে আঘাত করা হলে তা ব্যানারে গিয়ে লাগে। এ সময় মাহমুদুর রহমান মান্না পড়ে গিয়ে আহত হন।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬