ধর্ষকদের গ্রেপ্তার দাবিতে ছাত্রদলের মিছিলে পুলিশি হামলা

২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:১১ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © সংগৃহীত

সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ ক্যাডারদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বের করা মিছিলে পুলিশের বিরুদ্ধে হামলা করার অভিযোগ উঠেছে।

ছাত্রদল নেতাদের অবিযোগ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরে প্রতিবাদ মিছিলে বের করে ছাত্রদল। মিছিলটি নগরের চৌহাট্টায় আসার পর তাতে বাধা দেয় পুলিশ। এসময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে। পুলিশি হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি ছাত্রদলের।

হামলায় আহত নেতাকর্মীরা হলেন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সৌরভ, এমসি কলেজ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজ, ছাত্রদল নেতা রাজ খান ইমন ও জুবের আহমদসহ অসংখ্য আরো অনেকে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬