ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

১১ জুলাই ২০২০, ০২:৪১ PM

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল ১০টায় রাঙ্গাবালী উপজেলা সদর বাহের চর বাজারে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন।

এ সময় অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান শিবলী। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল অভিযোগ করেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের চাচাতো ভাই মাহামুদ শিকদার, চাচাতো ভাই ও ভগ্নীপতি বাকী বিল্লাহ্ ও তার স্ত্রী তাজনুর বেগম র্দীঘদিন ধরে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করছে। প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় আদালত থেকে নিষ্পত্তি হলেও তারা ষড়যন্ত্র, অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি মিথ্যা ঘটনা সাজিয়ে হাসানকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। এছাড়া হাসান ভাইয়ের ব্যবসায়িক অংশীদার মোঃ শামীম খাঁন প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে হাসান ভাইয়ের সঙ্গে প্রতারনা করে আসছে। ব্যবসায়ীক পার্টনার শামিমের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে শামীম কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয় হাসান। এমনকি হাসানের ছোট ভাই ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ এনামুল শিকদারের উপর আতর্কিত হামলা চালানো হয় এবং কিছু দিন আগে হাসানের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক তার বড় ভাই আব্দুর রব শিকদার ও ম্যানেজার সজিব হাওলাদারকে মারধর করে ব্যবসা প্রতিষ্ঠানকে তালা বদ্ধ করেন।

প্রতিপক্ষের এই নাটকীয় ষড়যন্ত্রের ঘটনা নিম্পত্তির জন্য একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলেও তারা অজ্ঞাত কারনে সহায়তা করছে না। রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ এই ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় উল্লেখ করেন তিনি।

এদিকে একই সময়ে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা প্রেসক্লাব চত্বরে উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফ আহমেদ আসিফ ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসাইন এর উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

এই ঘটনার প্রতিবাদে বুধবার পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পটুয়াখালী জেলা ছাত্রলীগ পরিবার। ওই সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের নেতারা জানায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা হাসান শিকাদার ও তার পরিবারকে হয়রানি করে আসছে।

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence