ছাত্রীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা, সেই শিক্ষিকার শাস্তির দাবিতে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা

০৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ PM
অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব

অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ক্লাসে নেকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ (মৌলবাদী) ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। 

শিক্ষার্থীদের অভিযোগ, ওই ছাত্রী বোমা হামলা করতে পারেন বলেও ক্লাসে মন্তব্য করেন ওই শিক্ষক। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ক্লাসে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা বিষয়টি বিভাগীয় চেয়ারম্যানকে জানান। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে আর ক্লাস না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভাগটি।

এদিকে, নেকাব পরিহিত ছাত্রীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা দিয়ে হেনস্তার অভিযোগে শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রক্টর বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে এ বিষয়ে সংবাদ সম্মেলনও করবেন তারা।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। বিবৃতিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬