করোনা-কালে মেসভাড়া অর্ধেক করার দাবিতে বিক্ষোভ

০৯ জুলাই ২০২০, ০৪:৩৯ PM

© সংগৃহীত

করোনা-কালে শিক্ষার্থীদের মেসভাড়া পঞ্চাশ শতাংশ কমানোর দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ৭০-৮০ শতাংশ অনাবাসিক অর্থাৎ মেসে থাকেন। করোনার এ সময়ে বহু শিক্ষার্থীর পরিবারের উপার্জন কমে গেছে। চলমান মহামারির সময়ে সমাজের আর সব মানুষের মতো শিক্ষার্থীরাও চরম উদ্বেগ-উৎকণ্ঠা, ভয় এবং হতাশার মধ্যে দিনাতিপাত করছেন।

তিনি বলেন, মেসভাড়া পরিশোধ করতে না পারায় অনেক শিক্ষার্থী চরম বিপাকে পড়েছেন। একদিকে আর্থিক সংকট অন্যদিকে মেস মালিকদের তাগাদায় প্রাত্যহিক জীবনযাপনে নেমে এসেছে চরম অশান্তি ও দুশ্চিন্তা।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা একান্ত প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের মেস ভাড়া অন্তত ৫০ শতাংশ কমানো বা মওকুফ করা প্রয়োজন।

বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাকা মহানগর শাখার দফতর সম্পাদক আল আমীন রহমান, সদস্য ফারিয়া রহমান বৃষ্টি, শাকিল, ইয়াছিন, আকাশ প্রমুখ।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মাঝে শীর্ষ…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬