উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

০৫ জুলাই ২০২০, ০৮:০৮ PM

© ফাইল ফটো

আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, আজ (রোববার) সন্ধ্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহাসচিব।

শায়রুল আরও বলেন, কভিড-১৯ পরিস্থিতি ও বন্যার মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এ জন্য বিএনপি এই দুটি আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করবে না।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬