উপসর্গ নিয়ে হাসপাতালে আ.লীগ ও বিএনপির কেন্দ্রীয় দুই উপদেষ্টা

০১ জুলাই ২০২০, ০২:০৬ PM

© সংগৃহীত

নভেল করোনা ভাইরাস উপসর্গ নিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের দুই সদস্য। দুজন হলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য, সিলেট জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবু নছর ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক।

গতকাল মঙ্গলবার রাতে ও বিকেলে দু’জনকেই সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। এদের মধ্যে আওয়ামী লীগের সৈয়দ আবু নছরকে রাতে ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হককে মঙ্গলবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নর্থ ইস্ট হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের সমন্বয়ক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

এসময় তিনি বলেন, আবু নছর ও এমএ হকের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। করোনার উপসর্গ ছাড়াও তারা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য বুধবার সকালে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬