করোনা: কয়েক হাজার লোক নিয়ে যুবলীগ নেতার সমাবেশ

২৬ জুন ২০২০, ১১:৪৮ AM

© সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার রোধে যে কোন ধরণের সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তবে সেই নিষেধাজ্ঞা মানছেন না খোদ সরকার দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার প্রায় ৫ হাজার সমর্থকদের নিয়ে সমাবেশ করেছেন উপজেলা যুবলীগের আহবায়ক।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা বাসষ্ট্যান্ড এলাকায়। বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। পুরো জেলায় সংক্রমণ ছড়ানোর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেলকুচি উপজেলা। ফলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এমন সমাবেশ করা এই ভাইরাস আরো ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করা হয়। চালা বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে সামাজিক দূরত্ব বজায় রাখা দূরের কথা গাদাগাদি করে অবস্থান করছিল অনেকে। অনেকের মুখে মাস্ক পরতেও দেখা যায়নি।

বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা জানান, আমরা প্রথমে চালা এলাকায় মানববন্ধন করি। কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে সংহতি প্রকাশ কৱায় লোক সংখ্যা বেড়ে প্রায় ৫/৬ হাজারে পৌঁছে। পরে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করি।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম জানান এ ধরনের মানববন্ধন ও সমাবেশের বিষয়ে কোনো অনুমোদন নেয়া হয়নি। থানার ওসিকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. একরামুল হক জানান, করোনা মহামারীর মধ্যে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সাজ্জাদুল হক রেজা মানববন্ধন সমাবেশ করে সংগঠন বিরোধী কার্যক্রম করেছে।

জেলা আওয়ামী লীগেৱ সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সাজ্জাদুল হক রেজা কতিপয় সন্ত্রাসীর মাধ্যমে স্থানীয় তাঁত শ্রমিক ও সাধারণ মানুষকে টাকায় ভাড়া করে এই জমায়েত করেছে। এভাবে কয়েক হাজার লোক সমবেত করায় পুরো বেলকুচি উপজেলা জুড়ে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
  • ০৩ জুলাই ২০২৬
বলের ভেতরের চিপই কি রোনালদোকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখল
  • ০৩ জুলাই ২০২৬
অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝ…
  • ০৩ জুলাই ২০২৬
পিসিডিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার
  • ০৩ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে লঘুচাপ, অতিভারি বৃষ্টির আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence