জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবি

১০ মে ২০২০, ০৪:১০ PM
সংগঠনটির মানববন্ধন

সংগঠনটির মানববন্ধন © টিডিসি ফটো

জয়পুরহাটের সুগার মিল রোড এলাকায় নিরাপদ দুরত্ব বজায় রেখে জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ রবিবার (১০মে) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার আয়োজনে সকাল ১১ টায় এ মানববন্ধনে আয়োজন করা হয়।

মানববন্ধনে থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্­যালয়ের ১ বছরের ফি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১ সেমিস্টারের ফি মওকুফসহ জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রফ্রন্টেরর সাংগঠনিক সম্পাদক মোরশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম এবং স্কুল বিষয়ক সম্পাদক সুমাইয়া সাবরিন আলো।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাখাতে দুর্নীতি বন্ধ করে ছাত্র ছাত্রীদের কল্যানে বিশেষ তহবিল গঠন করতে হবে।

স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬