‘এক সপ্তাহের মধ্যে তোকে খুন করা হবে’— আ.লীগ নেতাকে হুমকি

১৯ মার্চ ২০২০, ০৮:১১ PM
আ.লীগ নেতা নুর মোহাম্মদ খাজা

আ.লীগ নেতা নুর মোহাম্মদ খাজা © টিডিসি ফটো

জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ খাজাকে গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে ‘Sofik Islam’ নামের আইডি থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় গত মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগী আ.লীগ নেতা নুর মোহাম্মদ খাজা।

জিডিতে বলা হয়েছে, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে ‘Sofik Islam’ নামে আইডি থেকে মেসেজ আসে ‘এক সপ্তাহর মধ্যেই তোকে খুন করা হবে’। এর আগেও বিভিন্ন ভাবে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে। এ ঘটনায় আমি ও আমার পরিবার ক্ষয়-ক্ষতির আশংকা করছি।

আ.লীগ নেতা নুর মোহাম্মদ বলেন, আগামী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হতে চাওয়ায় আমাকে এ হুমকি দেয়া হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার থান বলেন, বিষয়টি জেনেছি। আমরা বিষয়টি পর্যক্ষেণে রেখেছি। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬
মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬
২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য …
  • ২৩ এপ্রিল ২০২৬
আইনি জটিলতায় ঝুলছে শিক্ষকদের পদোন্নতি, শাটডাউনে অচল বরিশাল …
  • ২৩ এপ্রিল ২০২৬