নির্বাচন নিয়ন্ত্রণে রাখতে চায় আওয়ামী লীগ: ফখরুল

৩০ জানুয়ারি ২০২০, ০৫:৩৩ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

রাজধানীতে ভোটের একদিন আগে আওয়ামী লীগের সমাবেশকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, সমাবেশ করে নির্বাচনের মাঠকে নিয়ন্ত্রণে রাখতে চায় আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, এই সময়ে ভোটের একদিন আগে এমন সমাবেশ করার মানেই হচ্ছে সিটি নির্বাচনকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। এটা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, আওয়ামী লীগের সমাবেশের বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। পরে কমিশন জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হতে বাধা কিসের? তবে ভোট চাইতে পারবে না। নির্বাচন কমিশনের যে বক্তব্য, তাতে স্পষ্ট হয়ে যায়, তারা ক্ষমতাসীনদের নির্দেশই পালন করছে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা ধানের শীষের গণজোয়ার দেখে ভীত হয়ে সিটি নির্বাচনে বাধাগ্রস্ত করতে চায়। হাজারো মানুষ দখলদারি সরকারের বিরুদ্ধে তাদের রায় প্রদান করার জন্য যখন বেরিয়ে আসতে শুরু করেছে। অন্ধকার থেকে আলোর যাত্রা শুরু করতে দিতে ১ ফেব্রুয়ারি ঘর থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে গুলি ও কাফনের কাপড় রেখে হত্য…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence