বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা

১৬ মার্চ ২০২৬, ০১:৩১ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০১:৫২ PM
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীদেরও বদলির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি সফটওয়্যারের ডেমো নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। আসন্ন ঈদের পর মাউশি মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে। এরপর শিক্ষক-কর্মচারীদের বদলির কার্যক্রম শুরু হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, সভায় প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারীদেরও বদলির আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এজন্য বদলির মডিউলে এ বিষয়গুলো যুক্ত করতে টেলিটককে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের পর এ বিষয়টিও সংশোধন করা হবে।

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬