আ’লীগ নেতা ছেলের হাত থেকে বাঁচতে থানায় বাবা

২৪ জানুয়ারি ২০২০, ০৩:১৯ PM

© সংগৃহীত

পাবনায় আওয়ামী লীগ নেতা খ ম হাসান কবীর আরিফের বিরুদ্ধে একাধিকবার হত্যাচেষ্টার অভিযোগ তুলে জীবনের নিরপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা খন্দকার আব্দুল মান্নান। সাধারণ ডায়েরিতে তিনি ছেলের লাইসেন্স করা পিস্তল জব্দ করারও আবেদন করেছেন।

গত ১৩ জানুয়ারি খন্দকার আবদুল মান্নান থানায় হাজির হয়ে এই জিডি করেন। ওই দিনই পুলিশ জিডিটি গ্রহণ করেছে। জিডিতে তিনি ছেলের লাইসেন্স করা পিস্তল জব্দ করারও আবেদন করেছেন।

স্থানীয় সূত্রে জানায়, অভিযুক্ত খ ম হাসান কবীর আরিফ পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তাঁর বাবা খন্দকার আবদুল মান্নান জেলার সুপরিচিত পরিবহন ব্যবসায়ী ও আরিফ পরিবহনের মালিক। তাঁদের বাড়ি জেলা শহরের গোপালপুর মহল্লায়।

লিখিত অভিযোগে খন্দকার আবদুল মান্নান উল্লেখ করেন, তার ছেলে খন্দকার হাসান কবীর আরিফ সব সময় তার সঙ্গে খারাপ আচরণ করে। তুচ্ছ কারণে গায়ে হাত তোলে এবং হত্যার হুমকি দেয়। ইতিপূর্বে আরিফ তাকে গলাটিপে হত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা এসে রক্ষা করেন।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতার দম্ভ দেখিয়ে আরিফ কথায় কথায় তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং লাইসেন্স করা পিস্তল দিয়ে হত্যার ভয় দেখায়।

ইতিপূর্বে সে আমার মালিকানাধীন একাধিক পরিবহনের কাঁচ ভাঙচুর করে বহু টাকার আর্থিক ক্ষতিও সাধন করেছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে আরিফের লাইসেন্সকৃত পিস্তল জব্দ করতেও পুলিশের কাছে আবেদন করেছেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খ ম হাসান কবীর আরিফের বাবা নিজে থানায় এসে জিডি করেছেন। বাবা-ছেলে দুজনই শহরের সম্মানিত ব্যক্তি। তাই বিষয়টি তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে অস্ত্র জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬