৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দেশনা

০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে যেসব প্রার্থী নির্ধারিত গুগল ফরম পূরণ করেননি, তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায় পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির ৫ নম্বর অনুচ্ছেদে প্রার্থীদের একটি গুগল ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী কিছু প্রার্থী এখনো ওই ফরম পূরণ করেননি।

এ অবস্থায়, নির্ধারিত সময়ে ফরমটি দাখিল না করার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট প্রার্থীদের নতুন করে গুগল ফরমটি পূরণ করতে বলা হয়েছে। আগামী ১২ অক্টোবরের মধ্যে ফরমটি পূরণ করে দাখিল করতে হবে।

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য ফরমটি পূরণ করা আবশ্যিক। নির্ধারিত সময়ের মধ্যে ফরমটি দাখিলের জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬