পায়ে হেঁটে ৩২৫ কিলোমিটার গণসংযোগ তাবিথের

২৩ জানুয়ারি ২০২০, ০৭:৪৪ PM

© ফাইল ফটো

ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ৫৪টি ওয়ার্ডে প্রায় ৩২৫ কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে গণসংযোগ করেছেন। এ পথ পরিক্রমায় জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর রায়েরবাজার প্রেমতলা এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচনী প্রচার শুরুর পর এই কয়দিনে প্রায় ৩২৫ কিলোমিটার হেঁটে মানুষের দ্বারে দ্বারে গেছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। ভোট সুষ্ঠু হলে ধানের শীষের বিজয় নিশ্চিত।

নিজের ওপর হামলার প্রসঙ্গ টেনে তাবিথ বলেন, সরকারদলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। এ সময় ভোটের মাধ্যমে এর জবাব দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

আজকের গণসংযোগে তাবিথ আউয়ালের সঙ্গে ছিলেন শত নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নিপুণ রায় চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রমুখ নেতৃবৃন্দ।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬