‘অশিক্ষিত’ ছাত্রলীগ সভাপতি, প্রতিবাদে ১৩ নেতার পদত্যাগ

১৯ জানুয়ারি ২০২০, ০৮:১৩ PM
দানিছুর রহমান বাবু

দানিছুর রহমান বাবু © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার এক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই’ অভিযোগ তুলে নবগঠিত ওই কমিটির ১৩ সদস্য পদত্যাগ করেছেন। গতকাল শনিবার সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়ন কমিটির এই নেতারা সংগঠনের জেলা সভাপতি বরাবর একযোগে পদত্যাগপত্র জমা দেন।

জেলা সভাপতি রবিউল হোসেন রুবেল পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

গত ৩ জানুয়ারি দানিছুর রহমান বাবুকে সভাপতি করে নাটাই (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রলীগের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে সদর উপজেলা ছাত্রলীগ।

কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম রোমান, নজরুল ইসলামসহ পদত্যাগকারী নেতাদের অভিযোগ, আগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের সঙ্গে পরামর্শ না করে এই কমিটি গঠন করা হয়েছে। যাকে সভাপতি করা হয়েছে তিনি অশিক্ষিত ও পেশায় রাজমিস্ত্রি বলে তারা অভিযোগ করেন।

পদত্যাগকারী সহসভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সম্মেলনের মাধ্যমে কমিটি করতে চেয়েছিলাম; কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং লেখাপড়া না জানা একজন রাজমিস্ত্রিকে সভাপতি করায় সবার মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।’

দানিছুর রহমানের ৫ম শ্রেণি পাশের সার্টিফিকেটও নেই বলে তাদের দাবি। তবে এ ব্যাপারে বক্তব্য জানতে দানিছুর রহমান বাবুর মোবাইলে একাধিকবার ফোন করে বন্ধ পাওয়া গেছে।

সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী খায়রুল আলম বলেন, ‘আমরা জেলা কমিটির সঙ্গে আলোচনা এবং যাচাই-বাছাই করেই কমিটি দিয়েছি। অশিক্ষিত ও রাজমিস্ত্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দানিছুর এইচএসসি পাশ করেছে। সাইফুল ইসলাম সভাপতি হতে না পারায় মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ‘যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে কয়েকজন সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে অনেকেই অনেক অভিযোগ তোলেন। তবুও যেহেতু অভিযোগ উঠেছে, আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘সদর উপজেলা ছাত্রলীগ আমাদের জেলা কমিটির সাথে কোনো পরামর্শ না করেই ওই কমিটি দিয়েছে। যেহেতু কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬