চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

১৮ জানুয়ারি ২০২০, ১১:২৩ PM

© ফাইল ফটো

কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ সময় কলেজে অবস্থানরত ছাত্রছাত্রীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়। 

পুলিশ জানায়, দলীয় কোন্দল ও চট্টগ্রাম কলেজে ১০ তলা ভবনের চলমান কাজের ঠিকাদারি নিয়ে বিরোধের কারণেই দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরেই শনিবার আবারও মারামারির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিয়াজ চৌধুরী বলেন, চট্টগ্রাম কলেজে পরীক্ষা চলাকালীন মিছিল না করার বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সঙ্গে থানা পুলিশের বৈঠক চলছিল। দুপুর ১২টার পরই বৈঠক চলাকালীন দু’গ্রুপের কথা কাটাকাটির মধ্যেই শুরু হয় মারামারি। পরে ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ ফোর্সের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরী জানান, পারস্পরিক তর্কবিতর্ক হয়েছে। সারাক্ষণ পুলিশের সাথে আমরাও ছিলাম। এটা তেমন কিছু নয়। আমরা ব্যাপারটি মিটাতে পেরেছি। সারাক্ষণ পুলিশ খাকার কারণে সেরকম কোনো ঝামেলা হয়নি।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬