আমি চাই না, সরস্বতীপূজার দিন নির্বাচন হোক: আতিকুল

১৬ জানুয়ারি ২০২০, ০৪:১৯ PM

© সংগৃহীত

সরস্বতীপূজার জন্য আসন্ন ঢাকার সিটি নির্বাচন পেছানোর দাবি করেছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনার অনুরোধ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১২ নম্বরে আলুব্দি ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী প্রচার ও গণসংযোগ সমাবেশে এই অনুরোধ জানান আতিকুল। ঢাকা–১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ ও নেতা-কর্মীরা এই সমাবেশের আয়োজক।

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আমি চাই না, সরস্বতীপূজার দিন নির্বাচন হোক। পূজার কথা স্মরণ রেখে নির্বাচন পেছানো হোক, এই দাবি করছি। আমাদের খেয়াল রাখতে হবে, ধর্ম পালনে কারও যেন কোনো বিঘ্ন না হয়। আমি চাই, নির্বাচন কমিশন এ বিষয়টি বিবেচনা করবে।’

দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬